আটপাড়ায় প্রকল্প সমাপনী কর্মশালা
আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর প্রকল্প সমাপনী কর্মশালা বুধবার উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা শিক্ষা অফিসার শেলিমা আক্তার খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, ডিএসকের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক রাখাল চন্দ্র দে, ইউ.পি চেয়ারম্যান মো: শাহজাহান কবীর, মো: রোকন-উজ্জামান রোকন, মো: শাহজাহান, প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান, মো: নাজমুল করীম, সুমী সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসকের প্রকল্প ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন।
স/বি

