ঢাকামঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে বিষ্ণুপুর বেইলি সেতু সড়ক বিভাগের ডিম পাড়া হাঁস!!

admin
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে বিষ্ণুপুর বেইলি সেতু সড়ক বিভাগের ডিম পাড়া হাঁস!!

“বদলগাছী -আক্কেলপুর সড়কের বিষ্ণুপুর বেইলি সেতু”

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী -আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের বিষ্ণুপুর এলাকার খালের উপর বেইলি ব্রীজটি বহু আগে নির্মাণ করা হয়েছিল । বর্তমানে সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির ওপরের প্লেটেই শতাধিক জোড়া তালি দেয়া হয়েছে।

বছর কয়েক আগে একে ‘ঝুঁকিপূর্ণ সেতু’ ঘোষণাও করেছে সড়ক ও জনপথ বিভাগ। তারপরও প্রতিদিন এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ভারীসহ বিভিন্ন যানবাহন।

ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও নতুন সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেয়নি সড়ক ও সেতু বিভাগ, বরং প্রতিবছর সেতু সংস্কারে ব্যয় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।

স্থানীয়রা তাই সেতুটির নাম দিয়েছেন ‘সড়ক বিভাগের ডিম পাড়া হাঁস’। তাদের দাবি, এটি যতবার মেরামত করা হয় ততবারই লাভবান হয় নওগাঁ সড়ক বিভাগ।

স্থানীয়রা জানান জানায়, বছরে বিভিন্ন সময়ে সড়ক বিভাগের তত্ত্বাবধানে কয়েকবার সেতুটি মেরামত করে সড়ক বিভাগ। প্রতিবার মেরামতে খরচ হয় প্রচুর টাকা। নাম মাত্র সংস্কার কাজ করে চলে যায় সড়ক বিভাগের লোকজন।কিছু দিন পর আবার নষ্ট হয়ে পড়ে সেতু।

ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭ শতাধিক ভারী যানবাহন চলাচল করে। বারবার মেরামত করা হলেও সেতুটি কয়েক দিনের মধ্যেই ফের যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে।সেতু নাট-বল্টু খুলে পড়ার পাশাপাশি দেবে গিয়ে ফেটে যায় প্লেট।

স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে পড়লে নওগাঁর বদলগাছীত থেকে আক্কেলপুর, জয়পুরহাট, বগুড়া সহ উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ কিছুটা বন্ধ হয়ে যেতে পারে ।

আক্কেলপুর থেকে বদলগাছী আসা ট্রাকচালক মতিন হোসেন বলেন, ‘লোড গাড়ি লইয়া ব্রিজে উটলে বুকটা ধরফর করতে থাহে, কোন সময় জানি ভাইঙা পড়ি।’

শাহফতে আলী পরিবহনের বাসচালক বলেন, ‘ব্রিজে গাড়ি উঠলে দুলতে থাকে। মনে হয় ভূমিকম্প হইতেছে, এখানে দ্রুত নতুন ব্রিজ বানানো দরকার, তা না হইলে যেকোনো সময় এইটা ভাইঙা পড়বে।’

এ রুটে নিয়মিত চলাচলকারী বাস পরিবহন চালক বলেন সুমন বলেন ‘রাতে ব্রিজ পার হওয়ার সময় যে শব্দ হয় তাতে মনে হয় গাড়ির চাকা থেকে টায়ার খুলে গেছে। ব্রিজটি ভেঙে পড়ার সম্ভাবনাও রয়েছে। মেরামতে আর কাজ হবে না। এখন নতুন করে নির্মাণ করা দরকার।’

স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম বলেন, সেতুটি অনেক আগের। এতে সেতুটি দুর্বল হয়েছে পড়েছে। কিছুদিন পরপরই সেতুর পাটাতনের বিভিন্ন স্থান দেবে ও ভেঙে যায়।

সেখানে বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু দরকার সেতু এলাকার বাসিন্দারা জানান, রাতে সেতুতে ভারী গাড়ি উঠলে প্লেটের বিকট শব্দে ঘুমন্ত শিশুরা কেঁপে ওঠে। শব্দ থামানোর জন্য মাঝে মাঝে প্লেটের জয়েন্টগুলো কর্তৃপক্ষ দায়সারাভাবে ঝালাই করে। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। গাড়ি নিয়ে ভেঙে পড়লে বড় ধরনের প্রাণহানি হবে।

আধাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম পল্টন বলেন, এলাকায় যাতায়াতে বেইলি সেতুটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন সেতুটি দিয়ে রিকশা, ভ্যান, ট্রাক, বাসসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ সেতু মেরামত করেছে কর্তৃপক্ষ। তবে এখানে নতুন একটি পাকা সেতু নির্মাণ করা হলে এই এলাকার যান চলাচলের দুর্ভোগ লাঘব হবে।

নওগাঁ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ‘বিষ্ণুপুরে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার বিষয়টি আমি জানি। সেতুটি মেরামতের জন্য শ্রমিক পাঠানো হয়েছিল এবং সেতুটি মেরামতের কাজ শেষ হয়েছে ।

স/এষ্