ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অতিথি পাখিদের থেকে বিরত থাকুন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

admin
এপ্রিল ২৮, ২০১৭ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিংড়া (নাটোর) প্রতিনিধি
গত ২৪ এপ্রিল ভোরে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫৪টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শুক্রবার বিকেলে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া বাজারে (হাটখোলা) ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩০ কেজি চাল ও ২শ টাকা বিতরণ করেন তিনি।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ৩৭বছর অতিথি পাখিরা চলনবিল শাসন করেছে। তারা নির্বাচনের আগে অতিথি পাখিদের মত এসে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে ভোটে বিজয়ী হওয়ার পর আর অসহায় মানুষের খোঁজ রাখে নি। মানুষের দুঃখের সময় সমবেদনাও জানাতে আসে না।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। বিগত ৩৭বছরের চেয়ে বর্তমান সরকারের আমলে চলনবিল অঞ্চলের মানুষের জীবন জীবিকার মান বহুগুন উন্নত হয়েছে। প্রতিমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অতিথি পাখিদের থেকে বিরত থেকে নৌকা প্রতীকের পক্ষে থাকার আহবান জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত এর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস,স্থানীয় ইউপি সদস্য আলিফ হোসেন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

স/এষ্