বেলকুচিতে জিধুরী মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
এম এ মুছা,বেলকুচি, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার জিধুরী হাফিজিয়া কওমীয়া মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে জিধুরী হাফিজিয়া কওমীয়া মাদ্রাসা চত্বরে মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে বহুতল মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম।
ভিত্তি প্রস্তর ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা,প্যানেল মেয়র ইকবাল রানা, আলহাজ্ব হাফেজ আব্দুর রাজ্জাক, সোহাগপু এ এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহ-আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল হাসেম, মাদ্রাসা শিক্ষকসহ অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
স/এষ্

