কাঠালিয়ায় প্রধান শিক্ষকের দুর্নীতিতে ডুবতে বসেছে স্কুল
বরিশাল প্রতিনিধি : প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতা ও নানাবিধ দুর্নীতিতে ডুবতে বসেছে দক্ষিণাঞ্চলের এক সময়ের ঐতিয্যবাহী বিদ্যাপীঠ কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া মডেল হাই স্কুল।
কোচিং বাণিজ্য, নিয়োগ পরীক্ষায় অর্থ বাণিজ্য, অবৈধভাবে শিক্ষকদের এমপিও, শিক্ষকদের সঙ্গে অনিয়ম, বিদ্যালয়ের আয়-ব্যায়ের হিসাব নিয়ে ছলচাতুরী, তার অনুগত শিক্ষকদের কমিটিতে সদস্য করা ও তাদের সময়সুযোগ মতো ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়া, এনটিএরসির অধিনে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানের সময়ে মোটা অংকের অর্থ আদায়, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময়ে নানা অযুহাতে অর্থ আদায়সহ এমন অপকর্ম নেই যা তিনি করেননি।
তিনি হচ্ছেন আওরাবুনিয়া মডেল হাই স্কুলের দুর্নীতির বরপুত্র। এমন কি চাহিদা মোতাবেক টাকা না দিলে তার কাছ থেকে শিক্ষার্থীরা পায় না পরীক্ষার প্রবেশ পত্র। এমন অভিযোগ ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী ও অভিবাবকদের।
যার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তিনি হলেন, স্কুলের প্রধান শিক্ষক বাবু সুশীল চন্দ্র মিস্ত্রী। তার নেতৃত্বে দিনের পর দিন ঐতিয্যবাহী এই বিদ্যাপীঠের শিক্ষাব্যবস্থা চরম দূরবস্থায় পরিনত হচ্ছে। ফলে শিক্ষার্থীর কমতে শুরু করছে স্কুলটির।
অতি সম্প্রতি এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও জেলা শিক্ষা অফিসেও অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। প্রশাসনের তদারকি না থাকায় দুর্নীতিবাজ এই কর্মকর্তা ও তার আশীর্বাদপুষ্ট ম্যনেজিং কমিটির সদস্যরা জিম্মি করে রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানটি।
গত বছরে নিয়ম ছাড়াই এএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ৯১ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হয়েছে জনপ্রতি ৫০০ টাকা করে মোট অর্ধলক্ষ টাকা। সুশীল চন্দ্র মিস্ত্রীর এ দুর্নীতির কাছে অসহায় হয়ে পরেছে শিক্ষার্থী ও অভিবাবকরা।
সরকার দুর্নীতির বিরুদ্ধে যখন জেহাদ ঘোষণা করেছে তখন প্রধান শিক্ষকের বহল তবিয়তে থাকায় সাধারন মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে তার খুঁটির জোর কোথায়?
অনুসন্ধানে জানাগেছে, ২০১০ সালে আওরাবুনিয়া মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান উপজেলার আমুয়া গ্রামের স্বর্গীয় জগবন্ধু মিস্ত্রীর ছেলে বাবু সুশীল চন্দ্র মিস্ত্রী। এরপরই কপাল খুলতে শুরুকরে তার কয়েক বছরের ব্যবধানেই লক্ষ লক্ষ টাকার মালিক বনে যান তিনি।
সরকারী নিয়ম অনুযায়ী একের অথিক বিষয়ে তৃতীয় শ্রেনী থাকলে তার প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা থাকে তবে তিনি তিন বিষয়ে তৃতীয় শ্রেণী পাওয়ার পরও কিভাবে প্রধান শিক্ষক হলেন সে বিষয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। সেই সময় কতৃপক্ষকে ম্যনেজ করে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি।
এরপরই রাতকে দিন আর দিনকে রাত করতে শুরু করেন এই প্রধান শিক্ষক। নতুন করে শিক্ষক-শিক্ষিকা ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের নামে লাখ-লাখ টাকা উৎকোচ গ্রহণ করেন তিনি। অবাক করার বিষয় তার আশীর্বাদপুষ্ট শিক্ষকরা সময়মতো স্কুলে না আসলেও তাদের বেতন নিয়মিত ব্যাংকে চলে যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, অধ্যবদি তিনি স্কুলের আয় ব্যয়ের হিসাব কাউকে দেয়নি। আর কেউ হিসাব চাইলেই নানা রকম তালবাহানা শুরু করে।
অনুসন্ধানে আরও জানাগেছে, স্কুলে কোনো নিয়োগ পরীক্ষা হলেই প্রতিষ্ঠান প্রধানের পকেটে ঢোকে লক্ষ টাকার বান্ডিল। এসএসসি পরীক্ষার ফরম পূরণে যেসব শিক্ষার্থীর এক বিষয়ে ফেল রয়েছে সেক্ষেত্রে নেয়া হয় ৫০০ টাকা। দুই বিষয়ে ফেল থাকলে ১০০০ টাকা এরপর বিষয় প্রতি বাড়তে থকে ২৫০ টাকা করে।
এসএসসি কোচিং এবং মডেল টেস্টের নামেও পরীক্ষার্থীদের থেকে টাকা নেন এই প্রধান শিক্ষক। তার আরো একটি বড় বাণিজ্য হলো লাখ-লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ প্রাপ্তদের মাউশি থেকে এমপিওভুক্তি। এই দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা দিয়ে তার পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় ক্রয় করছেন কোটি টাকা মূল্যেও সম্পত্তি।
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আমি কোন অন্যায় করি না। আমি যা করি সে বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ড অবগত আছে।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যন বলেন, বিদ্যালয় পরিদর্শকের কাছে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিবেন।
স/এষ্

