আর্ক হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায় ও হয়রানির অভিযোগ
শেখ মঞ্জুরুল ইসলাম : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিনখান শাহ্ কবির মাজার রোডে সিএনজি পাম্পের পার্শে সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার কতৃক পরিচালিত আর্ক হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়মের বিস্তর অভিযোগ পাওয়া গেছে । গত কয়েকদিন আগে আরমান হোসেন নামে একজন রোগী উক্ত হাসপাতালে জন্ডিসের চিকিৎসা নিতে আসেন। তিনি বলেন প্রায় চার ঘন্টা আমাকে বসিয়ে রেখে বিভিন্ন টেষ্ট করানো হয়।
টেস্ট রিপোর্টের বিল পরিশোধের পর আমার কাছে অতিরিক্ত দুই হাজার টাকা দাবী করেন হাসপাতালের লোক। কেন এই বিল? জানতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সেই লোক বলেন এতক্ষণ বসে থেকে যে সেবা দিলাম তার ফি দুই হাজার টাকা। ভদ্রলোকের প্রশ্ন কোন ডাক্তারতো আমাকে দেখলো না তাহলে কিসের ফি দেব। কিছুক্ষন পরে তাকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বলেন এভাবে চলবেন। কোথা থেকে এলো এই প্রেসক্রিপশন? কোন ডাক্তার দিলো তার কোন সিল স্বাক্ষর ছিলো না।
পরবর্তীতে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে চিকিৎসা নেন। এছাড়াও বেশকয়েক দিন আগে রুহুল আমিন নামে জনৈক ব্যাক্তি পেটের পিড়া নিয়ে আর্ক হাসপাতালে আসলে তাকে ইসিজি করানো হয়।
হাসপাতালটিতে কোন সাধারণ পুরুষ ওয়ার্ড না থাকায় তিনি ভর্তি না হয়ে চলে যেতে চাইলে তাকেও অনুরুপ বিল ধরাতে গেলে তার মেয়ে জামাই নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অতিরিক্ত বিলের কারন জানতে চাইলে সবুজ নামে একলোক এসে বিষয়টি শুধুমাত্র ইসিজি বিল দিয়ে নিসপত্তি করেন। সিএনজি পাম্প এলাকার আসেপাসের দোকানদার ও এলাকাবাসীর ভাষ্যমতে এখানে নিয়মিত কোন ভালো ডাক্তার বা সার্জন থাকেন না। অন কলে এসে কাজ করে চল যান।
তারা আরো বলেন জটিল রোগী হলে প্রাইমারী কিছু সেবা দিয়ে টাকা পয়সা হাতাতে চেষ্টা করেন। পরবর্তীতে অন্যত্র পাঠিয়েদেন। লোকমুখে শুনা যায় এদের রয়েছে এ্যাম্বুলেন্স সিন্ডিকেট তাদের কাজহল কমিশন ভিত্তিক রুগী সংগ্রহ করা। অশিক্ষিত লোকেরা এদের প্রধান টার্গেট।
অভিযোগ আছে আর্ক হাসপাতালের জন-সংযোগ কর্মকর্তা হাসান হাবিবের নেত্রীত্বে দক্ষিণখান, উত্তরখান, কাঁচকুড়া, গাওয়াইর, কাওলার, প্রেমবাগান, মাজার রোডসহ এর আশে পাশে অনেক ডাক্তারদের সঙ্গে বিশেষ সুযোগ সুবিধা ও কমিশনের বিনিময়ে রোগী নিয়ে থাকে হাসপাতালটি।
অভিযোগের বিষয়ে হাসপাতালের জিএম সুমন জানান, আমাদের হাসপাতালের নামে আনা সব অভিযোগ মিথ্যা। আমরা সবাইকে অত্যন্ত যত্নের সঙ্গে সেবা দিয়ে থাকি। তারপরেও আমাদের কারো দ্বারা কোন ভুল হলে রোগীকে নিয়ে আমাদের সঙ্গে দেখা করলে আমরা সমস্যা সমাধানের আন্তরিক চেষ্টা করবো।
স/এষ্

