ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়াকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছে

admin
এপ্রিল ২৮, ২০১৭ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়াকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। গতকাল এক আড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। ভিক্ষুক মুক্তকরণ ও পুর্নবাসসের লক্ষ্যে এ দিন দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ৃন কবীর। এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান (পিপিএম,বিপিএম বার). বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান, নির্বাহী অফিসার শাহানাজ বেগম, সহকারি কমিশনার (ভূমি) মাফফারা তাসনীন, পৌর মেয়র কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুস সামাদ বলেন, সারা দেশে খুলনা বিভাগকে আগে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হবে। অর্থ-সম্পদ যদি মানুষের কাজে না লাগে তাহলে তা দিয়ে কি হবে। বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিতে হবে। দেশ ভিক্ষুক মুক্ত না হলে স্বাধীনতা পূর্ণতা পাবেনা। তিনি আরো বলেন, ভিক্ষুক মুক্ত করার কাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এগিয়ে এসেছে। এ ধারা অব্যহত থাকলে ভিক্ষুক মুক্ত দেশ গড়তে বেশি সময় লাগবেনা। বক্তব্য শেষে তিনি ভিক্ষুকদের শপত করান তারা আর ভিক্ষা করবেন না।

স/এষ্