শাহ আলম,গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের পৃথক দুইটি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া ছাত্তার ও সদস্য সচিব জাহিদ খান স্বাক্ষরিত কমিটি দুটি হচ্ছে উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন ও ৭নং নন্দীরগাাঁও ইউনিয়ন ছাত্রদল। লেঙ্গুড়া ইউনিয়নে সভাপতি শামীম আহমদ, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি আবুল কালাম, দেলোয়ার হোসেন সেলিম, আখলাকুল আম্বিয়া, রফিক আহমদ, নিজাম উদ্দিন, রহিম উদ্দিন, কামরুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সম্পাদক পাবেল আহমদ, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, রুবেল আহমদ, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, সহ-সাংগঠনিক জুয়েল আহমদ, মহিবুল আলম সুজন ও নুরুল আমিন, মো. ইয়াহিয়াকে দপ্তর সম্পাদক এবং খলিলুর রহমানকে প্রচার সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি এবং নন্দীরগাঁও ইউনিয়নে নাজিম উদ্দিন সভাপতি, রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি, ওলিউর রহমান, সাইফুল ইসলাম ও বদরুল আমিন সহ সভাপতি, সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সহ সম্পাদক কবির আহমদ, আসাদুল হক, ইমাম উদ্দিন, শহীদুল ইসলাম চৌধুরী ও সাহেদ আহমদ, রাসেল আহমদকে সাংগঠনিক সম্পাদক এবং জিয়াউর রহমান ও সিদ্দিকুর রহমান সজীবকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
স/এষ্

