পাইকগাছার কপোতাক্ষ নদের জায়গা দখলের প্রতিযোগিতা চলছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার কপিলমুনিস্থ কপোতাক্ষ নদের জায়গা আবারও দখলের প্রতিযোগিতায় নেমেছে ভুমিদস্যুরা। ইতোপুর্বে এমনিভাবে দখলে নামলে কর্তৃপক্ষের হস্তক্ষেপে তা বন্ধ হয়।উপজেলার কপিলমুনি মাছ বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের তীরে গায়ের জোরে দখলে নেমেছে কতিপয় ব্যক্তি।
বাঁশের খুটি ও রেলিং দিয়ে পৃথক পৃথক ঘর বাধার জন্য দখল করছে। বাজারের ব্যাবসায়ীরা জানান, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ জায়গা দখল করে একটি ঘর তৈরী করে ব্যাবসা করে আসছেন।
তার দেখা-দেখি তার পাশে আরোও ৫ জন কপোতাক্ষ নদের তীর দখলের প্রতিযোগিতায় নেমেছে। ইতোপূর্বে আরও কয়েকবার দখলে প্রতিযোগিতা শুরু হয়।যা তাৎক্ষনিক কতৃপক্ষ বন্ধ করে দেন। হাট-বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার চমক নিউজকে বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি।
দেখা যাক প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, যেহেতু পানি উন্নয়ন বোর্ডের জায়গা তারা এগিয়ে আসলে দ্রুত প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
স/এষ্

