শাহ আলম,গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের গোয়াইনঘাটে পশ্চিম জাফলং পাথর কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের ধারা অব্যাহত রেখে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে শ্রমিক সমাবেশ করেছে স্থানীয় পাথর শ্রমিক সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় পীরের বাজার মাঠে পশ্চিম জাফলং পাথর শ্রমিক সংগঠন’র সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদ, সম্পাদক কুতুব উদ্দিন, পশ্চিম জাফলং পাথর ব্যবসায়ী সংগঠনের সভাপতি জাকির হুসেন, শ্রমিক নেতা ফয়ছল আহমদ, মুজিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন একটি চক্র পশ্চিম জাফলং পাথর কোয়ারি থেকে শ্রমিকদের পেটে লাথি মেরে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলণেন পায়তারা করছে। তাদের এই অনৈতিক উদ্দেশ্য কোন ভাবেই সফল হতে দেওয়া যাবে না। নদী থেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন যে কোন মূল্যে প্রতিহত করা হবে।
স/এষ্

