ঢাকাবৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

admin
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৩:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বেলকুচিতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

এম এ মুছা,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আকবর আলী (৪০) কে গুলি করে হত্যা করেছে দূর্বত্তরা।

বুধবার (২ ফেব্রুয়ারী) রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সারটিয়া গ্রামের বাসিন্দা এবং সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়কে দায়িত্ব পালন করছিলেন।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাই, রাতে রান্ধুনীবাড়ী বাজারে আকবর আলী (৪০) নামে যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরন করেন তিনি। রান্ধুনী বাড়ী বাজারের ব্যবসায়ীরা ভয়ে সকল দোকান পাট বন্ধ করে চলে যায়। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে।

স/এষ্