ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ফরিদপুরে র‌্যালী ও আলোচনা সভা

admin
এপ্রিল ২৮, ২০১৭ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়- এই শ্লোগানকে সামনে রেখে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি ফরিদপুরের আয়োজনে শুক্রবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে এ বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে আদালত প্রাঙ্গনে লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ কে.এম সামছুল আলম। মেলায় ১০টি স্টলে আইনগত বিষয়ক বুকলেট, পোষ্টার, আইনগত সহায়তা বিষয়ক নাটক প্রদর্শিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সামছুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ফরিদপুরের সিভিল সার্জন ডা.অরুন কান্তি বিশ্বাস, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ খবিরুল ইসলাম ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফরিদপুরের বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর জেলা আইনজীবী সমিতি, প্যানেল আইনজীবীবৃন্দ, সরকারী আইন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বিকেলে কবি জসীমউদ্দীন হলে বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়- শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

স/এষ্