শীতে ভিড় বেড়েছে সুস্বাদু তন্দুর রুটির দোকানে
তন্দুর রুটির দোকানে উপচে পড়া ভিড়
খালিদ হোসেন মিলু বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধি: সুস্বাদু খাবার হিসেবে তন্দুর রুটি ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। খাসির নেহারী, ডাল,কিংবা সরষের তেল দিয়ে বেগুন ভর্তার সঙ্গে গরম তন্দুর রুটি মানুষের কাছে একটি প্রিয় খাবার হিসেবে পরিচিত।
শীতের আগমনে সুস্বাদু তন্দুী রুটির দোকান গড়ে উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে। অস্থায়ীভাবে ফুটপাথের পাশে গড়ে উঠা তন্দুর রুটির দোকানের বেচাবিক্রিও বেড়েছে বেশ।তন্দুর রুটির স্বাদ আর ঘ্রাণ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে রাসেল এর তন্দুর রুটির দোকানে।
প্রথমে ময়দা, তেল, পানি ও লবণ একত্রে মিশিয়ে খামির তৈরি করতে হবে। এরপর খামিরকে গোল গোল করে পাতলা আকারের রুটি বানাতে হবে। রুটিগুলোতে তেল ও আটার প্রলেপ দিতে হবে।
এরপর মাপমতো কাটতে হবে। কাঁচা গোলাকার রুটি মাটির গোলাকার চুলার ভেতরে তন্দুরের গায়ে লাগাতে হবে। বিশ মিনিট পর লোহার শিক দিয়ে বাখরখানি তুলে ফেলতে হবে।আগুনের তাপে লোহার গোলাকার তন্দুর উত্তপ্ত হয়ে রুটি পরিমাণমতো পুড়ে যায়)।
সরেজমিনে উপজেলার ভান্ডারপুর বাজারে গিয়ে দেখা যায়, সুমন ট্রি স্টল এ্যান্ড কফি সপের সামনে ফুটপাথের পাশে অস্থায়ীভাবে গড়ে উঠেছে তন্দুর রুটির দোকান। সেখানে রাসেল ইসলাম নামে এক তরুন উদ্যোক্তা রুটি তৈরি করছেন। দোকানে বসে মানুষ রুটির স্বাদ নিচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। স্বাদে যেতম অতূলনীয় তেমনি দামেও সস্তা।হাফ বাটি নিহাড়ী আর দুইটা রুটি দাম ৫০টাকা। এক বাটি নিহাড়ী সাথে ২টা তন্দুর রুটির
দাম ৮০টাকা। ১বাটি সবজি ১০টাকা সাথে ডাল ফ্রি। রুটি বিক্রেতা রাসেল চমক নিউজকে বলেন, হারানো দিনের বাংলার এক সময়ের জনপ্রিয় মুখরোচক খাবার সুস্বাদু তন্দুর রুটি। হারানো এই ঐতিহ্যবাহী খাবার
কে ভোজনপ্রিয় জন্য ধরে রাখতে এই তন্দুর রুটির দোকান দিয়েছি। কথা হয় তন্দুর রুটি খেতে আসা লিটনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভান্ডারপুর অনেকদিন ধরে শুনছি ভালো তন্দুর রুটি তৈরি করা হয়। তাই আমরা রুটি খেতে এসেছি। এই তন্দুর রুটির স্বাদ বেশ ভালো।’
মোস্তফা শাহারিয়ার নামে আরেকজন বলেন, ‘ভান্ডারপুর রাসেলের দোকানে তন্দুর রুটি খেতে এসেছি। খাসির নীহাড়ি দিয়ে তন্দুর রুটি খেতে অনেক সুস্বাদু লাগে। মামুন বলেন, শীতের সময় ভূনামাংস দিয়ে তন্দুর রুটি খেতে মজা লাগে তাই রুটি খেতে এসেছি ঝাড়ঘড়িয়া থেকে।
চকতাল -ঝাড়ঘড়িয়া এলাকা থেকে আসা সাজু হোসেন চমক নিউজকে বলেন, তন্দুর রুটি জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার।
সুস্বাদু এই মুখরোচক খাবারের স্বাদ নিতে এসেছি।
স/এষ্

