ঢাকাবুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটের বুড়িমারীর বহুল আলোচিত জুয়েল হত্যা কান্ডের অভিযোগ পত্র দাখিল

admin
ফেব্রুয়ারি ২, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীর বহুল আলোচিত জুয়েল হত্যা কান্ডের আদালতে অভিযোগ পত্র দাখিল

লাভলু শেখ, লালমনিরহাট থেকে : লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীর বহুল আলোচিত জুয়েল হত্যা কান্ডের তদন্ত শেষে ১৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি মোঃ আমিরুল ইসলাম তিনি জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের নিয়ন্ত্রণাধীন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই অভিযোগ দাখিল করা হয়েছে।

যার অভিযোগপত্র নং১৬৩ তাং৩১/১০/২০২০ ইং। পাটগ্রাম থানার মামলা নং ১৬ তাং৩১/১০/২০২০ ইং। জুয়েল হত্যা কান্ডের ঘটনায় তার ঘনিষ্ট স্বজন রংপুর জেলার পীরগন্জ উপজেলার জামালপুর (লালদিঘি মেলা) এলাকার আলহাজ্ব মোঃ শাহানুর মিয়ার ছেলে সাইফুল আলম বাদী হয়ে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইসলামপুর এলাকার মৃত হাবু মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন ওরফে হোসেন আলী, (৪৫) বুড়িমারী জামেমসজিদের খাদেম পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকার মৃত জাহার উদ্দিনের ছেলে মোঃ জোবেদ আলী(৬১) ও পাটগ্রাম উপজেলার আমবাড়ি বুড়িমারী এলাকার মৃত করিম উদ্দিনের ছেলে মোঃ আঃ হাবিব (৩৬)সহ ৪০ জনকেসহ অজ্ঞাত শতাধিক আসামী দেখিয়ে ওই ব্যক্তি মামলা দায়ের করছিল।

যে মামলাটি একাধিক তদন্ত করে লালমনিরহাট ডিবি পুলিশ সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। বুধবার ডিবি পুলিশের ওসি মোঃ আমিরুল ইসলাম এ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন। এদিকে ওই দিন পাটগ্রাম থানা পুলিশের উপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাংচুর করার ঘটনায় পৃথক পৃথক আরও ২ টি মামলা দায়ের করেন পুলিশ যার তদন্ত প্রতিবেদনও খুব শীঘ্রই আদালতে দাখিল করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে।

যেহেতু জুয়েল হত্যা কান্ড বাংলাদেশের একটি বহুল আলোচিত ঘটনা সে জন্য পুলিশ একাধিক তদন্ত শেষে ১৩৭ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। এ মালায় মোট ৫১ জন গ্রেফতার হয়েছিল এর মধ্যে কয়েক জন হাই কোট থেকে জামিনে রয়েছে।

উল্লেখ্য যে, ২০২০ সালের ২৯ অক্টোবর জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারীতে পবিত্র কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মোঃ শহীদুন্নবী জুয়েল নামে রংপুরের শালবন এলাকার এক ব্যক্তিকে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় পাটগ্রাম থানায় পৃথক ৩টি মামলা রুজু করা হয়।

এ ৩টি মামলায় সর্বমোট স্থানীয় ১শত ১৪জনকে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত শত শত ব্যক্তিকে আসামি করা হয়। এখন পর্যন্ত মোট ৫১জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে লালমনিরহাট ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

স/এষ্