ঢাকাবুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন ইএনও মাহফুজা সুলতানা

চমক নিউজ, ময়মানসিংহ
ফেব্রুয়ারি ২, ২০২২ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন ইএনও মাহফুজা সুলতানা

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- হিম হিম ঠান্ডা আর কুশায়ায নাকাল জনজীবন। এর সঙ্গে যুক্ত হয়েছে ঠান্ডা বাতাস। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষদের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষকে একটুখানি উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা।

আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যানদের মাধ্যমে শীতার্ত অসহায় ও দুঃস্থ অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এছাড়া তিনি নিজেও উপজেলার প্রতিটি এলাকায় বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও নিন্ম  আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা জানান, তীব্র শীতে উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারের উপহার স্বরূপ শীতবস্ত্র কম্বল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিতরণ করে যাচ্ছি।

স/বি