ঢাকামঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে স্কাউট গ্রুপের বিশেষ দীক্ষা সম্পন্ন

admin
ফেব্রুয়ারি ১, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ইবিতে স্কাউট গ্রুপের বিশেষ দীক্ষা সম্পন্ন

মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউটস গ্রুপের বিশেষ দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ দীক্ষা অনুষ্ঠানে রোভার স্কাউটসরা সহচর পর্যায় থেকে সদস্য পদে উন্নীত হয়।

সোমবার (৩১ জানুয়ারী) বেলা ১০ টার সময় পতাকা উত্তলনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় টিএসসির আমবাগানে দীক্ষা ক্যাম্প অনুষ্ঠান শুরু হয়। দীক্ষা ক্যাম্প অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ।

এই বিশেষ দীক্ষা ক্যাম্পে একজন সহচর জানতে পারে স্কাউটস এর ইতিহাস ও প্রতিষ্ঠাতা।এছাড়াও শিখেছে স্কাুউটসের প্রতিজ্ঞা,আইন,মটো,বিপির পিটি,দড়ির গেরো,প্রর্থনা সংগীত, স্কাউট পতাকা এবং স্কাউট গান সম্পর্কে।

সর্বশেষে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট লিডার (আরএসএল) প্রফেসর ড. আমিনুল ইসলাম এর উপস্থিতিতে সহচর থেকে সদস্য পদে উন্নীত হওয়ার জন্য তিনি আট জনকে সহচরকে প্রতিজ্ঞা পাঠ ও স্কার্ফ পরিধানের মাধ্যমে দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন করেন।সেইসাথে আটজন শিক্ষার্থী সহচর থেকে নতুন স্কাউট সদস্যে উন্নীত হয়।

স/এষ্