ঢাকাসোমবার , ৩১ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পইকগাছার ওয়াপদার বাঁধ সংস্কার পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্পতৃক্ষ

admin
জানুয়ারি ৩১, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

পইকগাছার নোয়ালতলা ও চক স্বর্নাল মৌজায় ওয়াপদার বাঁধ সংস্কার নিয়ে সৃষ্ট বিরোধ নিয়ে সরেজমিন পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্পতৃক্ষ

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি : খুলনার পাইকগাছার গদাইপুর ও কপিলমুনি ইউনিয়নের সীমান্ত অবস্থিত নোয়ালতলা ও চক স্বর্নাল মৌজা। এ মৌজায় ৭ “শ বিঘা চিংড়ী ঘের মালিক শেখ আনারুল ইসলাম ও নির্মল মজুমদার। উপজেলা প্রশাসন ও চিংড়ী চাষী সমিতির সিদ্ধান্ত মোতাবেক বেড়িবাঁধ দিয়ে পরিকল্পিত উপায়ে চিংড়ী চাষের কথা হয়।

এ সিদ্ধান্ত অনুযায়ী শেখ আনারুল ইসলাম ও নির্মল মজুমদার ওয়াপদার বাঁধ সংস্কার ও বিকল্প বেড়িবাঁধ শুরু করেন। এদিকে ওয়াপদা কেটে ক্ষতি সাধন করার অভিযোগে কাজ বন্ধ করে দেন গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ হয়।

তিনি বিষয়টি তদন্ত করার নির্দেশ দিলে সোমবার সকালে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার ঘটনা স্হল পরিদর্শন করেন। চেয়ারম্যান কওছার আলী জানান, ঘের মালিক ওয়াপদা সংস্কার করে সর্বসাধারনের উপকার করেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই।

এসও রাজু জানান,ওয়াপদার কাছ থেকে অনুমতি না নিয়ে কাজ করা ঠিক হয়নি। বাকী মতামত লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান। ঘের মালিক আনারুল ইসলাম জানান, যেহেতু ওয়াপদার রাস্তাটি নীচ ও অনেকটা চলাচল অনুপযোগী হয়ে গেছে।

মাসিক সমন্বয় মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক ১০ লাখ টাকা খরচ করে ওয়াপদা সংস্কার ও বিকল্প বাঁধ নির্মান করছি। তবে ওয়াপদার কাছ থেকে পুনরায় অনুমতি নেয়া লাগবে এটা আমার জানা ছিলনা। তবে অধিকাংশ লোকই একাজের জন্য আমাকে ধন্যবাদ দিয়েছেন।

স/এষ্