ঢাকারবিবার , ৩০ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

admin
জানুয়ারি ৩০, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত ‘বোয়ালমারী জর্জ একাডেমী’ নামক একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক থানায় দায়ের করা অভিযোগের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. মোহাসীন আলম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অবৈধ সুবিধা নেয়ার জন্য মো. মোহাসীন আলমকে চাপ প্রয়োগ করে হেনস্থা করছিলেন। মোহাসীন আলম গণিত বিষয়ের শিক্ষক হওয়া সত্বেও প্রধান শিক্ষক কোনো শ্রেণিতেই তাকে গণিত ক্লাস নিতে দিতেন না।

সম্প্রতি অনুষ্ঠিত ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভয়ভীতি দেখান। এর কয়েকদিন পর ওই শিক্ষক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বরাবরে লিখিত আবেদন করে বিদ্যালয়ের একটি পুরাতন বেঞ্চ বাসায় নেন।

বিদ্যালয়ের ওই বেঞ্চ নেয়ার সিসিটিভি ফুটেজ প্রধান শিক্ষকের মাধ্যমে বিভিন্ন জনের হাতে যায়। পরবর্তীতে ওই সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়।

এ ঘটনায় ভূক্তভোগী শিক্ষক মো. মোহাসীন আলম তার সম্মান এবং মর্যাদা হানি ঘটায় সাংবাদিকদের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চেয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের কারো সাথে কথা না বলে বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন-যা উদ্দেশ্য প্রণোদিত।

ওই শিক্ষক তার ব্যক্তিগত প্রয়োজনে কয়েকদিনের জন্য স্কুলের একটি বেঞ্চ নিয়েছিলেন। বিষয়টি অনেক শিক্ষকই জানেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক এস এম ইউনুস আলী, বিকাশ চন্দ্র বসু, মো. আনিচুজ্জামান, মো. দেলোয়ার হোসেন, কৃষ্ণ চন্দ্র সাহা, মাসুরা খাতুন, আমেনা পারভীন, রোমানা মিজুন, মাধবিকা বিশ্বাস, মো. বিল্লাল হোসেন, মো. সৈয়দ আলী, মো. মোহাসীন আলম। সংবাদ সম্মেলনের ব্যাপারে প্রধান শিক্ষকের মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

স/এষ্