ঢাকারবিবার , ৩০ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীসহ সারাদেশে রেল যোগাযোগ বন্ধের শঙ্কা

admin
জানুয়ারি ৩০, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীসহ সারাদেশে রেল যোগাযোগ বন্ধের শঙ্কা

মঈন উদ্দীন: রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক সমিতির পক্ষ থেকে আজ রবিবার রাত ১২টার পর থেকে সম্পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে। এ ঘোষণা দেওয়ায় রেল ১২ টার পর থেকে রাজশাহীসহ সারাদেশে যোগাযোগ বন্ধের শঙ্কা দেখা দিয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আমরা রোববার রাত থেকে কর্মসূচি শুরুর কথা বললেও সমস্যার সমাধানে আমাদের সোমবার দুপুর ১২টায় রেলভবনে মৌখিকভাবে আলোচনার জন্য ডাকা হয়েছে। কিন্তু রোববার কেন তারা আলোচনা করতে চান না তা বোধগম্য নয়।

এদিকে, বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় ও যাত্রা বাতিল প্রসঙ্গে জানতে চাইলে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন, চালকরা ৮ ঘণ্টার বেশি ট্রেন চালাচ্ছেন না। চালক সংকটের কারণে মালবাহী ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে। এ ছাড়া যাত্রীবাহী ট্রেনগুলোও একই কারণে ছাড়তে বিলম্ব হচ্ছে। জনবল সঙ্কটের কারণে চালক, গার্ড ও টিটিদের দৈনিক কর্মঘণ্টা ১২ ঘণ্টা।

গত ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানায়, মাইলেজ ভাতা মূল বেতনের অংশ হিসেবে গণ্য হবে না। তা পেনশনেও যোগ হবে না। ভাতার পরিমাণ মাসিক মূল বেতনের বেশি হতে পারবে না। এ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রানিং স্টাফরা গত মাসেও দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার কর্মসূচি ঘোষণা করেছিলেন।

তবে রেল সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করা হয়। এর আগে রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারকে দেওয়া চিঠিতে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক সমিতি নিজেদের কর্মসূচির কথা জানিয়েছিলেন।

স/এষ্