আটপাড়ায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন বিধি নিষেধ অমান্যে কঠোর ব্যবস্থা
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- সারা দেশে করোনা ভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। করোনার তৃতীয় ঢেউয়ের বিস্তার রোধে সরকার ঘোষিত নতুন করে জারি করা বিধি নিষেধ প্রতিপালনে শুরু হয়েছে তৎপরতা। এরই অংশ হিসেবে উপজেলার প্রতিটি হাটে-বাজারে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা। এ কাজে আটপাড়া উপজেলা প্রশাসন সহ থানা পুলিশ সহযোগিতা করেন ।
অভিযানে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীসহ ক্রেতা সাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ সময় আতঙ্কিত না হয়ে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানানো হয়।
এছাড়া প্রতিটি হাটে-বাজারে করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। তিনি আরো জানান, দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন সব বয়সী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। উর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রী পরিষদের দেওয়া নির্দেশনার ব্যাপারে মানুষকে সচেতন করতে আমরা চেষ্ট করছি।
জনসমাগম যেখানে বেশি হয়, সেখানে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। জনস্বাস্থ্য রক্ষাসহ প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিতে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরো জোরদার করা হবে। জরিমানা আমরা করব, তবে আগে সচেতনার বার্তা আমরা দিচ্ছি। এরপরও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে আমাদেও কঠোর অবস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে যাবো।
স/বি

