ঢাকারবিবার , ২৩ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার

চমক নিউজ, ময়মানসিংহ
জানুয়ারি ২৩, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার

ফুলপুর  ফুলপুর প্রতিনিধি-ময়মনসিংহের ফুলপুরে হোসেনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর সড়কের পাশে পুকুর থেকে রবিবার সকালে মজিদা বেগম (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার ভাইটকান্দি উত্তর পাড়া গ্রামের আলাল উদ্দিন ফকিরের স্ত্রী।
জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি উত্তরপাড়া গ্রামের বৃদ্ধা মজিদা বেগম গত ২/৩ দিন পূর্বে বাড়ী হতে বের হন। পরবর্তীতে তাকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে পায় নাই।
রবিবার (২৩ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজন হোসেনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর সড়কের পাশে পুকুরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরে পরিবারের লোকজন এসে এই লাশ নিখোঁজ মজিদা বেগমের বলে সনাক্ত করেন। তার পরিবারের লোকজন জানায়, মজিদা বেগম মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময়ই তিনি বাড়ী থেকে নিখোঁজ থাকতেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স/বি