ঢাকাসোমবার , ১৭ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জের মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা

admin
জানুয়ারি ১৭, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের পৃথক অভিযানে মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- পান্নু মোল্লা (৪৮), মোঃ সেলিম মিয়া ওরুফে সিলন (৩২), মোঃ জুয়েল রানা (৩৬) ও নিতাই কুমার সাহা (২৯)। মো: নজরুল ইসলাম জানান, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় রবিবার পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আধা কেজি গাঁজা ও ২৫পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসআই শংকর চন্দ্র সরকারের নেতৃত্বে সিংগাইরের কানাইনগর গ্রাম থেকে আধা কেজি গাজাসহ পান্নু মোল্লা ও গাঁজা বিক্রয়ে সহযোগী মো: সেলিম মিয়া ওরুফে সিলনকে গ্রেফতার করা হয়। অপরদিকে, এসআই মো: আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সাটুরিয়া থানার ভান্ডারী পাড়া থেকে ২৫ পিস ইয়াবাসহ জুয়েল রানা ও তার সহযোগী নিতাই কুমার সাহাকে গ্রেফতার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্