ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ১ জন আটক

admin
জানুয়ারি ১৬, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ১ জন আটক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের মধুখালীতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিপন সরদার(৩০) নামে একজনকে আটক করেছে র্যাব-৮। রবিবার দুপুরে মধুখালী টু নওয়াপাড়া গামী সড়কের উপর আমডাঙ্গা ব্রীজের দক্ষিন পাশে আমডাঙ্গা টু চর শ্রীরামকান্দি গামী রাস্তার মোড় হতে তাকে আটক করে।

ফরিদপুর র্যাব-৮, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে রবিবার (১৬ জানুয়ারী) দুপুর পৌনে ২ টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী টু নওয়াপাড়া গামী সড়কের উপর আমডাঙ্গা ব্রীজের দক্ষিন পাশে আমডাঙ্গা টু চর শ্রীরামকান্দি গামী রাস্তার মোড় হতে মোঃ সিপন সরদার(৩০), পিতা-মোঃ নান্নু সরদার, সাং-পূর্ব চর বাঘাট, থানা-মধুখালী, জেলা- ফরিদপুরকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ১৫২ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ২২ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

স/এষ্