পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী জামশেদুল হক। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এস,এম, জাবীদ হাসান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ তৈয়েব হোসেন নূর, সহ-সভাপতি আবুল কালাম আজাদ। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মোজাফফর হাসান, জি,এম, আমজাদ হোসেন, রেখা রাণী বিশ্বাস, কিশোর কুমার দাশ, অরুন জ্যোতি মন্ডল, প্রধীশ কুমার হালদার, প্রশান্ত মন্ডল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রাক্তন অধ্যাপক জি,এম,এম, আজহারুল ইসলাম, প্রভাষক লুৎফা ইসলাম, রূপান্তরের চন্দন বিন রহিম, শিক্ষক খালেকুজ্জামান, প্রণব বিশ্বাস, আনন্দ মোহন, আন্দ্রিয় ডি রোজারিও, শিক্ষার্থী আছির ফয়সাল, মুসফিকা জান্নাত মৌসি, মোনালিসা আহম্মেদ ও অর্পিতা মন্ডল।
স/এষ্

