ঢাকামঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাট চেম্বার অব কমার্সের উদ্যোগে কম্বল বিতরন

admin
জানুয়ারি ১১, ২০২২ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট চেম্বার অব কমার্সের উদ্যোগে কম্বল বিতরন

লাভলু শেখ, লালমনিরহাট: লালমনিরহাটের ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার ১১ জানুয়ারী বিকেলে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভবনে ১ হাজার দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সদর উপজেলার চিনিপাড়া গ্রামের প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪০) কম্বল পেয়ে বলেন, প্রচন্ড শীতের সময় একটি কম্বল পেয়েছি যা আমার পরিবারের জন্য উপকার হবে। সরকারীভাবে কোনো কম্বল না পেলেও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একটি কম্বল পেয়েছি।

লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

লালমনিরহাট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,পুলিশ সুপার আবিদা সুলতানা।

এসময় লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ