ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

admin
এপ্রিল ২৭, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কীর্ত্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামের একটি বোরো ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলা কীর্ত্তিপাশা ইউনিয়নের গবিন্দধবল গ্রামের মৃত. আফতার আলী মিয়ার ছেলে কৃষক বাচ্চু মিয়া ( ৪৫) এবং পাশ্ববর্তী কেওড়া ইউনিয়নের নেহালপুর গ্রামের দিনমজুর আবুল মোল্লার ছেলে রাহাত মোল্ল্ (১৪)।

স্থানীয়রা আওয়ামী লীগ নেতা বাবুল জানিয়েছে, বোরো ধানক্ষেতের একটি বিদ্যুতের খুঁটির টানা তার (আরথিন তার) বিদ্যুতায়িত হয়ে যায়। এতে প্রথমে বাচ্চু মিয়া ও পরে রাহাত মোল্লা স্পৃষ্ট হন। গুরতর অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস মৃত্যু ঘোষণা করেন।

২ জনের মৃত্যু ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যুর জন্য নিহতের স্বজনরা বিদ্যুৎ বিভাগের লোকদের কর্তব্যে অবহেলার অভিযোগ করেছে।”

স/এষ্