বেলকুচিতে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা টিকা কর্মসূচি উদ্বোধন
এম এ মুছা,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিশ্বজুড়ে নতুন ভাইরাস ওমিক্রন এবং করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সরকারী নির্দেশক্রমে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিাবার, ৮ জানুয়ারি উপজেলা পরিষদ অডিটরিয়াম এবং সোহাগপুর শ্যামকিশোর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু হয়। সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম গোলাম রেজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
স/এষ্

