ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবির ইতিহাস বিভাগের প্রথম রজত জয়ন্তী

admin
এপ্রিল ২৭, ২০১৭ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম রজত জয়ন্তী করতে যাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। একই সাথে এ্যালমানাই অনুষ্ঠানও করবে তারা। এ উপলক্ষ্যে বিভাগটি বিশ্¦বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে।

বিভাগ সুত্রে, অনুষ্ঠান উপলক্ষ্যে বিভাগের উদ্দ্যোগে আগামী ২৮ ও ২৯ এপ্রিল আয়োজনটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ আশকারী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো: সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিভাগ অনুষদের ডিন অধ্যাপক ড. হাবিব আর রহমান। অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখবেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা: জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করবেন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের জ্যোষ্ঠতম অধ্যাপক ড. মো: আব্দুল লতিফ।

রজতজয়ন্তী ও এ্যালমানাইকে সামনে রেখে বিভাগের শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। ইতমধ্যে মেইন গেট থেকে শুরু করে বিভিন্ন স্থানসহ বিভাগকে নতুন ভাবে সাজানো হয়েছে। প্রবীন শিক্ষার্থীদের বরন করার জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না জানান, ‘বিশ্ববিদ্যালয়ে এসেই আমি এমন অনুষ্ঠানের সাক্ষী হতে পারব ভেবে অনেক ভালো লাগছে। অনুষ্ঠান সামনে রেখে ক্যাম্পাসকে নতুন রুপে সাজানো হচ্ছ্।

বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে রজতজয়ন্তী ও এ্যালমানাই অনুষ্ঠান হবে। এজন্য সবার সহোযোগিতা কামনা করছি।’

স/এষ্