মানিকগঞ্জে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি: গত ২৮ নভেম্বর ২০২১ তারিখ তৃতীয় ধাপে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ১০ টি ইউনিয়ন এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । তারই ধারাবাহিকতায় তৃতীয় ধাপ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত ।
০৮ জানুয়ারি বেলা ৪ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ নবনির্বাচিত চেয়ারম্যানদের কে শপথ বাক্য পাঠ করান ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন , সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন , মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন,মাদক, বাল্যবিবাহ রোধে আপনাদের ভূমিকা রাখতে হবে এখানে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা অন্যতম। এছাড়াও শিক্ষা সংস্কৃতি ও স্বাস্থ্য নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে ।
স/অ

