ঢাকাশনিবার , ৮ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
জানুয়ারি ৮, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গ্রামীণ বিনোদন মুলক আয়োজন ঘোড়দৌড় প্রতিযোগিতা। টাঙ্গাইলের সখিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বেলা তিনটায় উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী বাজার সংলগ্ন পাথার বাইদ এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডেসকো বোর্ডের পরিচালক প্রকৌশলী আতাউল মাহমুদ।

ইছাদিঘী গ্রামবাসীর উদ্যোগে ও স্থানীয় তরুণ নাট্য সংঘের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছয়টি দলে ৩২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতা দেখতে টাঙ্গাইলের সখিপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলাসহ আশপাশের উপজেলার প্রায় ৪০ সহস্রাধিক নারী পুরুষ দর্শনার্থী সমবেত হয়।

দাপট ঘোড়দৌড় প্রতিযোগিতায় এ সময় ১ নম্বর দলে প্রথম স্থান দখল করেন সখিপুর উপজেলার আবুল হোসেন, হোসেন দ্বিতীয় একই উপজেলার তানজিলা, তৃতীয় ঢাকা বারিধারার শফিকুল ইসলাম।২ নম্বর দলে প্রথম হয়েছেন সখিপুরের আবুল হোসেন, দ্বিতীয় কালিয়াকৈর উপজেলার কাউসার, তৃতীয় ঘাটাইল উপজেলার রবিউল।

৩ নম্বর দলে প্রথম সখিপুর উপজেলার আল আমিন, দ্বিতীয় ঘাটাইল উপজেলার রবিউল, তৃতীয় কালিয়াকুর উপজেলার বিজয় বাবু।

কদম ঘোড়দৌড়ে ১ নম্বর দলে প্রথম গাজীপুরের আজহার আলী, দ্বিতীয় একই জেলার জাবেদ আলী ও তৃতীয় শ্রীপুর উপজেলার কায়েশ মোল্লা। ২ নম্বর দলে প্রথম গাজীপুরের শ্রীপুরের আজাহার আলী, দ্বিতীয় জয়দেবপুরে আ.গফুর, তৃতীয় হোসেন আলী এবং ৩ নম্বর দলে প্রথম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিজয় বাবু, দ্বিতীয় মধুপুরের জসিম ও তৃতীয় রসুলপুরের মোনতাজ আলী।

ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এম এ হাকিম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন-বিশিষ্ট শিল্পপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এম.এ ওয়াহেদ।

অন্যদের মধ্যে এসময় সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, সখিপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

স/অ