সোলাদানা খেয়াঘাটের সংযোগ সড়ক করে দিলেন এমপি বাবু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার সোলাদানা খেয়াঘাটের সংযোগ সড়ক করে দিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। সংযোগ সড়ক করতে এমপি বাবু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা প্রকল্প থেকে সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেন।
বরাদ্দকৃত এ অর্থ দিয়ে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ এবং ১৬ ফুট প্রস্থের সংযোগ সড়ক করা হয়েছে। মাটি দিয়ে ভরাট করার পর যাত্রী সাধারণ যাতে নির্বিঘেœ পারাপার হতে পারে এ জন্য সড়কটি ইটের সলিং দ্বারা পাকা করা হয়েছে। বর্তমানে কোন দুর্ভোগ ছাড়াই প্রতিদিন শত শত মানুষ পারাপার হচ্ছে।
শনিবার সকালে সংযোগ সড়কটি পরিদর্শন করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংসদ সদস্যের সাথে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপ-সহকারী প্রকৌশলী আজিম কাওছার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, আওয়ামী লীগনেতা নির্মল মন্ডল, বিভূতি ভূষণ সানা, প্রভাষক ময়নুল ইসলাম, শাহবুদ্দীন শাহীন, জেলা যুবলীগনেতা শামীম সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক এমআর মন্টু, দাউদ শরীফ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, মৃগাঙ্গ বিশ^াস, কে ডি বাবু, সায়েদ আলী কালাই, আব্দুর রউফ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রমজান সরদার ও মাজহারুল ইসলাম মিথুন।
উল্লেখ্য, পাইকগাছা-কয়রা ও আশাশুনি সহ কয়েকটি উপজেলার মানুষ সোলাদানা দারুনমল্লিক হয়ে খুলনায় যাতায়াত করে থাকে। এছাড়াও সোলাদানা খেয়া পার হয়ে দেলুটি এবং লতা ইউনিয়নের মানুষ যাতায়াত করে। সংশ্লিষ্ট খেয়াঘাট এলাকায় পলি জমে বিশাল চর পড়ে যাওয়ার কারনে ভাটার সময় নৌকা কূলে ভিড়তে পারে না। ফলে দীর্ঘদিন যাবৎ পারাপাররত মানুষ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়ে আসছিল।
এতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ হচ্ছিল। বর্তমানে কোন দুর্ভোগ ছাড়াই সংযোগ সড়ক দিয়ে সাধারণ মানুষ খুব সহজেই সরাসরি নৌকা পারাপার হতে পারছে।
স/অ

