ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দখল-দূষণে সংকীর্ণ হয়ে আসছে ধলেশ্বরী নদী

admin
জানুয়ারি ৭, ২০২২ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

দখল-দূষণে সংকীর্ণ হয়ে আসছে ধলেশ্বরী নদী
কাঠপট্রি এলাকায় বাড়ছে দখলদারদের আগ্রাসন

এম এম রহমান : সদর উপজেলার কাঠপট্রি এলাকায় ধলেশ্বরী নদীতে পলিজমে জেগে উঠছে একের পর এক চর । নদীর তীরে দলখদারকে আগ্রাসনে দখল হচ্ছে নদীর জায়গা। এতে করে নদীটি সংকীর্ণ হয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নদীতে পলিজমার পাশাপাশি নদীর উপর বিভিন্ন কলকারখানার ছাই, ময়লা আবর্জনা ফেলে বছরের পর বছর ভরাট হয়ে যাচ্ছে নদীটি। বর্তমানে নদীটির বিভিন্ন স্থানে চর জেগে গেছে। নদীর তীরগুলোও ভরাট হয়ে সংকীর্ণ হয়ে আসছে নদীটি। শুধু তাই নয়, নদীর তলদেশেও কারখানার ছাই আর ময়লা আবর্জনার স্থর জমেছে।

নদীর তীরে থাকা অবৈধ দখলদাররা কাঠের ব্যবসা, জেটি নির্মাণ, ট্রলার মেরামতের ডক ইয়ার্ড নির্মাণ, বালুর ব্যবসা, নদীর তীরে ময়লা আবর্জনা আর রাবিস ফেলে সেখানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে নদীর জায়গা দখল করছেন। প্রায় ২ বছর আগে নদীর তীরে অভিযান চালিয়ে বিআইডাব্লিউটিএ বহু স্থাপনা উচ্ছেদ করেছিলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকার কারনে দখলদাররা আবারও বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে নদীর জায়গা দখল করেছেন।

জানাগেছে,প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকরা নদীর তীরে ময়লা আবর্জনা ফেলে ভরাট, ভরাটের পর সেখানে প্রথমে অবৈধ স্থাপনা । পরবর্তীতে সেখানে স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। রাতের আঁধারে বিভিন্ন কল কারখানার বর্জ্য ও রাইস মিলের ছাই সরাসরি নদীতে ফেলে দেয়া হচ্ছে। পাশাপাশি নদীতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা ।

নদীর তীরের বিভিন্ন স্থানে দখলদাররা নদীটাকে একটু একটু করে গিলে খাচ্ছেন। প্রায় দেড় বছর পূর্বে বিআইডাব্লিউ টিএর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলো। কিন্তু সেই জায়গাতে পূনরায় স্থাপনা নির্মাণ করেছে দখলদাররা। একদিকে নদী দূষণ অন্যদিকে ধলেশ্বরী নদীর তীরবর্তী সরকারী জায়গাগুলো দখলদারিত্বের কবলে চলে যাচ্ছে। কিন্তু নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলেও জানান স্থানীয়রা।

সরেজমিনে ধলেশ্বরী নদীর কাঠপট্রি এলাকায় ঘুরে দেখা গেছে, নদীর জায়গা ভরাট, জেটি নির্মাণ, বালুর ব্যবসা, জাহাজ নোঙ্গর, নদীর তীরে বালু ভরাট করে স্থায়ী এবং অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে। নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যক্তিরা নদীটাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে গড়ে তুলেছেন বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠাণ। শুধু তাই নয়, নদীর তীর এবং নদীতেও সৃষ্টি করছেন নানা ধরনের প্রতিবন্ধকতা।

বিভিন্ন স্থানে সরাসরি কলকারখানা, ডাইং মিল এবং চালের মেইলের ছাই এবং বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোতে পন্য আনা নেওয়ার নদীটাকে অবরুদ্ধ করে রেখেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ড্রেজারের পাইপ বসিয়ে করছেন বালু লোর্ডি-আনলোর্ডি এর ব্যবসা।

এছাড়াও নদীর তীরে ট্রলার কিংবা ছোট ছোট জাহাজ মেরামতের ডক ইয়ার্ড স্থাপন করা হয়েছে। অনেকে নদীর জায়গার উপর বালু ভরাট করে রাইস মিলের চাতাল তৈরি করেছেন। দিয়েছেন নদীর জায়গা জুড়ে বাউন্ডারি। ইছামতি খালের প্রবেশ মুখেও দেখা গেছে অবৈধ স্থাপনা। শুধু তাই নয়, খালের শুকনো নালা দিয়ে ময়লা আবর্জনা সরাসরি নদীতে ফেলানো হচ্ছে।

স্থানীয় মুরুব্বি সামসুল হক বলেন, নদীর দুই তীরে চলছে দখলদারিত্ব। নদীর তীরে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে দখল করা হচ্ছে নদীর জায়গা। নির্মাণ করা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা। সেই কলকারখানা আর রাইস মিলের ছাঁই ফেলা হচ্ছে নদীতে। ফলে নদীর পানি নষ্ট হয়ে গেছে।

তিনি আরো বলেন, আগে নদীর পানিতে গোসল করতে নামলে পায়ের নিয়ে শক্ত বালু ছিলো। এখন পানিতে নামলে নদীর দলদেশে হাঁটু পর্যন্ত ছাঁই আর আবর্জনা আছে এটা অনুভব করা যায়। পুরো নদীজুড়ে স্থরে স্থরে ময়লা আবর্জনায় পরিপূর্ণ।

পাশাপাশি উজান থেকে আসা পলি জমার কারনে নদীর তীরগুলোতেও চর পড়ে গেছে। নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী দূষণ প্রতিরোধে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহন করতে হবে। পাশাপাশি নদীটির সীমানা চিহ্নিত করার জোর দাবি জানাচ্ছি।

বিআইডাব্লিউটিএর নারায়নগঞ্জ নদী বন্দরের যুগ্ন পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, নদীর জায়গায় গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান, নদীর তীর ঘেষে অবৈধ জেটি নির্মাণসহ দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি নদীটির বিভিন্ন স্থানে খনন করার উদ্যোগ নেয়া হবে।

স/এষ্