ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীবাড়ীতে দখল-দূষণে অস্থিত্ব সংকটে কাঠাদিয়া খাল

admin
জানুয়ারি ৭, ২০২২ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ীতে দখল-দূষণে অস্থিত্ব সংকটে কাঠাদিয়া খাল

খালের প্রবেশমুখ ভরাট করে চলছে বালুর ব্যবসা

এম এম রহমান : টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের আলদি বাজারের ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালটি অস্তিত্ব সংকটে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে আলদি ব্রিজের দক্ষিণ তীর ঘেষে খালটির প্রবেশমুখ থেকে প্রায় ২শ’ মিটার পর্যন্ত বালু ফেলে ভরাট করেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র।

সেখানে তারা বালু বিক্রির ব্যবসা গড়ে তুলেছেন। প্রায় দেড় মাস আগেও খালটিতে জোয়ার ভাটার আগমন ছিলো। কিন্তু বর্তমানে খালের প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১শ মিটার পর্যন্ত খালটিতে বালু গিয়ে ভরাট হয়ে গেছে। খালটি কাঠাদিয়া এলাকার কৃষি জমিতে সেঁচকার্য ও কৃষি পণ্য পরিবহনে ভূমিকা পালন করতো। কিন্তু খালের প্রবেশ মুখটি ভরাট হওয়াতে চলতি মৌসুমে আলুর জমিতে আটকে থাকা বৃষ্টির পানি খালের মাধ্যমে রজতরেখা নদীতে নামতে পারেনি।

জানাগেছে, এই খাল দিয়ে কৃষকরা শুকনো মৌসুমে কৃষি উপকরণ, বীজ, সার নিয়ে ট্রলার বা নৌকা যোগে জমিতে যেতো। পাশাপাশি উৎপাদিত কৃষি পণ্য খালের উপর দিয়ে পশ্চিম দিকে আলদিবাজার, পুরাবাজারসহ বিভিন্ন স্থানে নৌকায় চলাচল করিত বিভিন্ন এলাকার মানুষ। প্রায় ২ বছর পূর্বে আলদি বাজার সংলগ্ন কাজলরেখা নদীর সাথে সংযুক্ত খালটির প্রবেশ মুখে পলি জমে নাব্যতা সংকটে পড়ে।

পরবর্তীতে যখন আলদি বাজারে বড় ব্রিজটি নির্মাণ করা হয় তখন খালের প্রবেশমুখে বালু রাখার কারণে খালের প্রবেশ মুখটিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে করে শুকনো মৌসুমে খালটিতে জোয়ার ভাটার আগমন বন্ধ হয়ে যায়। বর্ষার সময়ে খালটিতে জোয়ার ভাটার আগমন ছিলো স্বাভাবিক।

কিন্তু বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে খালের প্রবেশমুখে বাঁধ দিয়ে খালের প্রায় ১ একর জায়গা বালু ফেলে ভরাট করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। এছাড়াও খালটি দক্ষিণ দিকে কাঠাদিয়া ঈদ গাঁ পর্যন্ত কচুরিপানার কারণে অবরুদ্ধ হয়ে আছে। এতে করে চলতি কৃষি মৌসুমে কৃষকরা বিপাকে পড়েছেন ।

স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময়ে খালটি সচল থাকলেও বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে খালটির প্রবেশ মুখে দু”পাশে বাঁধ দিয়ে বালুর বিক্রির ব্যবসা গড়ে তোলা হয়েছে। কাজল রেখা নদীর সংযুক্ত স্থানে খালটির প্রবেশমুখের বিশাল এলাকাজুড়ে একটি চক্র গড়ে তুলেছেন বালু বিক্রির সম্রাজ্ঞ।

এতে করে কালজরেখা নদীতে জোয়ারের সময়ে পানি আসলেও খালটিতে জোয়ার ভাটার পানির আগমন ঘটছেনা। ফলে চলতি আলু রোপনের মৌসুমে কৃষকরা পানি সংকটে পড়ার আশঙ্কা করছেন। কিন্তু খালটি উদ্ধারে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলেও অভিযোগ করেছেন স্থানীয় অনেকে।

স্থানীয় মুরুব্বি আবুল সরকার বলেন, আলদি ব্রিজ নির্মাণের সময় খালটির প্রবেশ মুখে বালু রাখা হয়েছিলো। সেই বালুর কারণে খালটির প্রবেশমুখ কিছুটা ভরাট হয়ে যায়। পরবর্তীতে সেখানে কিছুটা খনন করা হলে খালটিতে ফিরে আসে প্রাণ। বর্ষার সময় খালটি সচল ছিলো। প্রায় ২ মাস আগে খালের পানি কমে যাওয়ার সাথে সাথে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা খালের উপর গড়ে তোলে বালু বিক্রির ব্যবসা।

তিনি আরো বলেন, বালু ব্যবসায়ীরা এলাকার প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। দ্রুত খালটিকে দখলের হাত থেকে রক্ষার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্শন করেন তিনি।
কৃষক শফিকুল ইসলাম বলেন, খালটিকে দখলের প্রতিযোগিতায় নেমেছেন কতিপয় অসাধু চক্র। খালের জায়গা ভরাট করে নির্মাণ করা হচ্ছে দোকানপাট।

খালটির প্রবেশমুখ এলাকায় তাকালে মনে হয় যে, এখানে কোনোদিন খালই ছিল না। তিনি আরো বলেন, বৃষ্টির সময়ে জমিতে থাকা অতিরিক্ত পানি এই খাল দিয়ে নামতে পারেনা। খালের উপর একটি কালভার্ট খালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। খালটি দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে কিন্তু খালটিতে দখলমুক্ত করতে এগিয়ে আসছেনা কেউ।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা চমক নিউজকে বলেন, সরকারি খালটিতে কারা বালু ফেলে ভরাট করেছে এই বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখবো। তদন্ত শেষে খাল দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্