জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া বাসস্টান্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। জানাগেছে বুধবার দিবাগত রাতে কাঠালিয়া বাসস্টান্ডের শ্রী গুরু ষ্টোর নামের একটি দোকানের উপরের টিন কেটে চোরচক্র ভিতরে ঢুকে বিভিন্ন কোম্পানির ফ্লেক্সিলোড ও বিকাশের সিমসহ ১৮টি মোবাইল সেট, বিকাশের ৪৫/৫০ হাজার টাকা, ফ্লেক্সিলেডর ৩৫ হাজার টাকা, বিভিন্ন কোম্পানির রিচার্জ কাডের্র ৩৫ হাজার টাকা, নগদ ৯৫ হাজার টাকা, বিভিন্ন কোম্পানির ৪৫ হাজার টাকার সিকেরেট ও অন্যান্য মালামাল নিয়ে যায়। দোকানের মালিক সঞ্জয় সরকার জানান আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, কাঠালিয়া থানার নব যোগদানকারী অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম ও কাঠালিয়া সদর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম কবির সিকদার ঘটনাস্থল পরির্দশন করেছেন।
স/এষ্

