জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার জোড়খালীর নতুনহাট বাজার সংলগ্ন একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ২টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে ২ জন আহত হয়েছে। জানাযায় বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৮ টায় প্রবাসী মোঃ কবির সিকদারের ঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। ফলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছনোর আগেই কবির সিকদার ও তার ভাই কৃষক মোঃ নুর হোসেন সিকদারের ২টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পুরে যাওয়া মালামালসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবী ।
স/এষ্

