ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজের সাহিত্য পত্রিকা “কল্পলোক” সংক্রান্ত আলোচনা

admin
এপ্রিল ২৭, ২০১৭ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের নিজ অর্থায়নে প্রকাশিত সাহিত্য পত্রিকা “কল্পলোক” এর পরবর্তী প্রকাশনা সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

বুধবার সন্ধ্যায় কলেজটির শহর ক্যাম্পাসে অধ্যক্ষের নিজ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, দৈনিক নবচেতনা ও অনলাইন সময়ের কণ্ঠস্বর পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন-অর-রশীদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আজম শাকিল ও একই বিভাগের প্রভাষক গোলাম কিবরিয়া প্রমুখ ।

এসময় পত্রিকাটির পরবর্তী প্রকাশনা সংক্রান্ত বিভিন্ন ফলপ্রসূ দিক নিয়ে আলোচনা করা হয়।

স/এষ্