ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

admin
জানুয়ারি ৩, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

বরিশাল প্রতিবেদক ॥ বরিশালে দিন দিন করোনা শনাক্তের হার এবং মেডিকেলে চিকিৎসাধীন রোগীর হার বাড়ছে। সোমবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন নয় রোগী। পিসিআর ল্যাবে সব শেষ করোনা শনাক্তের হার ছিল ৪ ভাগ।

গত ১ জানুয়ারি শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন আটজন রোগী। ২ জানুয়ারি চিকিৎসাধীন ছিলেন নয়জন। ওইদিন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষায় দু’জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২.৩৮ ভাগ।

সোমবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন তিনজন। একই সময়ে উপসর্গ নতুন দু’জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত রবিবার রাতে পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে ৫০ জনের নমুনা পরীক্ষায় দু’জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ ভাগ।

গত বছরের ১৭ মার্চ শেবাচিমের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৪৩৫ জন রোগী সেখানে ভর্তি হয়। যার মধ্যে ২ হাজার ৩৫৭ জনের করোনা ছিল পজিটিভ। এ পর্যন্ত চিকিৎসাধী অবস্থায় শেবাচিমের করোনা ওয়ার্ডে ১ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে।

স/এস্