ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে শিক্ষানবিশ চিকিৎসকদের সংবর্ধনা

admin
জানুয়ারি ৩, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে শিক্ষানবিশ চিকিৎসকদের সংবর্ধনা

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রশিক্ষণরত কর্নেল মালেক মেডিকেল কলেজের ২য় ব্যাচের শিক্ষানবিশ চিকিৎসকদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় সিভিল সার্জন অফিসের মিলনায়তনে জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ও বিএমএ সেন্ট্রাল কাউন্সিলর ডা. মো. লুৎফর রহমানের উদ্যোগে কর্নেল মালেক মেডিকেল কলেজের ৪১ জন শিক্ষানবিশ চিকিৎসকদেরকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার।

জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী একেএম রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ, ১০০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালের মুখ্য সমন্বয়ক ডা. মানবেন্দ্র সরকার মানব, কেন্দ্রীয় বিএমএ উপ-কমিটির সদস্য, ও ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন এর সহ-সভাপতি ডা. শিশির সিক্ত সরকার, জাতীয় কিডনী ইনস্টিটিউট ও হাসপাতালের সহ রেজিষ্ট্রার ডা. মো. শাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডা. এম ওয়ালীউল্লাহ আসিফ, নবগঠিত ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. ওলী আহমেদ, সাধারণ সম্পাদক ডা. মো. মুহতাসির হক আলভী, নার্সিং সুপার ভাইজার আনিসুর রহমান ভুইয়াসহ বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মানিকগঞ্জের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নবগঠিত ইচিপ কমিটির পরিচিতিসহ প্রত্যেক শিক্ষানবীশ চিকিৎসককে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স/অ