হিলিতে টিফিনের টাকা বাঁচিয়ে কম্বল বিতরণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে অবস্থিত হাকিমপুর ফাউন্ডেশন। এটি উপজেলার বিভিন্ন স্কুলের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি মানবিক সংগঠন।
করোনা মহামারীর সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সোমবার (৩ জানুয়ারী) দুপুরে টিফিনের টাকা বাঁচিয়ে উপজেলার তিনটি মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম প্রমুখ।
স/অ

