ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন ও কর্মবিরতি

admin
জানুয়ারি ৩, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে মেডিকেল টেকনোলজিস্টদের
মানববন্ধন ও কর্মবিরতি

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা সোমবার (০৩.০১.২২) মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ‘নিরাপদ কর্মক্ষেত্র আমাদের দাবি নয়, আমাদের অধিকার’-এই শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এক ঘন্টার মানববন্ধন ও কর্মবিরতি পালন করে।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এই মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়েছে। জানা যায়, হবিগঞ্জের সদর ২৫০ আসন বিশিষ্ট আধুনিক হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে গত ২৮ ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ওই হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম।

ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা ঘোষণা করে বোয়ালমারী উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা এই কর্মবিরতি পালন করেন।

পরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট শেখ মো. আরিফ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান, ডা. মো. শরিফুল ইসলাম শুভ, ডা. নুরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার আলো রানী মিত্র প্রমুখ।

মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মিয়া মো. গোলাম মওলা, মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের সদস্য মো. জাকির হোসেন প্রমুখ। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালিত হবে।

স/অ