ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বীরগঞ্জে পৌর সভায় ১ ঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে

admin
এপ্রিল ২৬, ২০১৭ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার থেকে প্রদানের দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারী কোষাগার থেকে প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ডাকে সারা দেশের ন্যায় বীরগঞ্জ পৌরসভার প্রবেশ দ্বারে অবস্থান করে ২৬ এপ্রিল সকাল ১১ টা হতে বেলা ১২টা পযন্ত ১ ঘন্টা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন।
পৌর সচিব মোঃ আব্দুল হানিফ সরদার এর সভাপতিত্বে ও কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের দিনাজপুর জেলার যুগ্ন সম্পাদক টিকাদানকারী সুপারভাইজার মোঃ রোস্তম আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মবিরতি কর্মসূচী চলাকালীন সময়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন কর আদায়কারী ও বিভাগীয় সহ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উচ্চমান সহকারী ও জেলা সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ, রোড রোলার চালক মোঃ হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান প্রমুখ।
এসময় পৌর কর্মকর্তা ও কর্মচারীর ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য পৌরসভায় উপস্থিত জন প্রতিনিধিগণ, সুশিল সমাজের নাগরিকগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকগণ একাত্বতা প্রকাশ করেন। কর্মবিরতির কর্মসূচী চলাকালীন পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

স/এষ্