ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত

admin
ডিসেম্বর ২৯, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব পাইকগাছার আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন.অনারারি ক্যাপোটন অব: মোহন লাল দাশ,জাতীয় জরায়ু মুখও ক্যাস্নার স্কিনিং কার্যক্রম এবং ট্রেনিং সেবায় খুলনা বিভাগীয় সমন্ময়কারী মো:দারিশকো মোল্লা,উপজেলা স্যানিটারী ইস্নপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মÊল, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাংবাদিক সাইফুল ইসলাম, পরিবেশ বাদী সংগঠন বনবিবি’র সদস্য অভিজিৎ রায়,সুনিল রায় প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, সৎ, নির্ভিক, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী অনুসন্ধানী

সাংবাদিকের নাম মোনাজাতউদ্দিন। তিনি শুধু গ্রামের সাংবাদিক নয়, সকল স্তরের সাংবাদিকদের শেখার আছে তার কাছ থেকে। গ্রাম সাংবাদিকতায় তার আদর্শ সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর এই দিনে ফেরীর ছাঁদ থেকে পানিতে পড়ে তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

স/অ