ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচী পালিত

admin
এপ্রিল ২৬, ২০১৭ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে পরিশোধের দাবিতে ময়মনসিংহের গৌরীপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়শনের উদ্যোগে বুধবার (২৬ এপ্রিল) কর্মবিরতি কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়। গৌরীপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গৌরীপুর পৌরসভার সচিব মোঃ তায়েব আলী, নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান আতা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, গৌরীপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, হিসাব সহকারি নিতাই চন্দ্র সরকার, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

স/এষ্