ঢাকাসোমবার , ২৭ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মে‌হেরপু‌রে বৈশাখী টি‌ভির প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন

admin
ডিসেম্বর ২৭, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মে‌হেরপু‌রে বৈশাখী টি‌ভির প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন

মেহেরপুর প্রতিনিধি: ১৬ বছর পে‌রি‌য়ে ১৭ বছ‌রে পা রাখ‌লো দে‌শের জন‌প্রিয় টে‌লি‌ভিশন চ‌্যা‌নেল বৈশাখী টি‌ভি। দিন‌টি স্মরণীয় ক‌রে রাখ‌তে নানা আ‌য়োজন ক‌রে‌ছে প্রতিষ্ঠান‌টি। এরই অংশ হি‌সে‌বে মে‌হেরপুর জেলাতেও বর্ণাঢ্য শোভাযাত্রা, আ‌লোচনা সভা এবং কেক কাটা হয়েছে।

মে‌হেরপুর প্রেস ক্লা‌বে আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন বৈশাখী টি‌ভি মে‌হেরপুর জেলা প্রতি‌নি‌ধি হা‌মিদুর রহমান কাজল।

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছি‌লেন মেহেরপুরের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পু‌লিশ সুপার(সার্কেল) অপু সরওয়ার। মেহেরপুর প্রেস ক্লা‌বের সাংগঠ‌নিক সম্পাদক বেন ইয়া‌মিন মুক্তর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রা‌খেন মে‌হেরপুর প্রেস ক্লাবের সভাপ‌তি ফারুক হো‌সেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, সা‌বেক সভাপ‌তি রুহুল কুদ্দুস টিটো, সা‌বেক সাধারণ সম্পাদক আলা‌মিন হো‌সেন,মহসিন আলী আঙ্গুর, যুগ্মসাধারণ সম্পাদক মা‌জেদুল হক মা‌নিক, নির্বাহী সদস‌্য রা‌শেদুজ্জামান ও ক‌্যাবল টি‌ভি অপা‌রেটর র‌কিব উদ্দীন।

অনুষ্ঠানে কেক কে‌টে বৈশ‌াখী টিভির সা‌র্বিক মঙ্গল কামনা করা হয়। এর আ‌গে মে‌হেরপুর প্রেস ক্লা‌বের সাম‌নে থে‌কে শে‌ভিাযাত্রা শুরু হয়ে শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেস ক্লা‌বের সাম‌নে এ‌সে শেষ হয়।

স/এষ্