ঢাকাসোমবার , ২৭ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করলেন সাংবাদিক মনজুর আহমদ

admin
ডিসেম্বর ২৭, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করলেন সাংবাদিক মনজুর আহমদ

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি : আসন্ন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট যুদ্ধে লড়তে স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক মনজুর আহমদ।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি গোয়াইনঘাট উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার এর কার্যালয়ে থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সাংবাদিক মনজুর আহমদ দীর্ঘদিন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জৈন্তাপুর তৈয়ব আলী কলেজের কম্পিউটার বিভাগের প্রদর্শক, পাশাপাশি দৈনিক নয়া দিগন্ত ও সিলেটের ডাক পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক মনজুর আহমদ’র মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন ও নির্বাহী সদস্য আলী হোসেনসহ গোয়াইনঘাটের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মনজুর আহমদ জানান, আসন্ন পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে তিনি মনোনয়ন ফরম তুলেছেন। নির্বাচনে জয়ী হলে এই ইউনিয়নের অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করবেন।
তাই দ্বিধা-দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আসন্ন পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পূর্ব আলীরগাঁও ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

স/এষ্