ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভাটিপাড়া ইউনিয়নে কালো টাকা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন ২ প্রার্থী

admin
ডিসেম্বর ২৫, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভাটিপাড়া ইউনিয়নে কালো টাকা,সুদখোরদের দৌরাত্ম্য ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন ২ প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি : ২৬ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোট ৪ জন প্রতিদ্বন্দ্বির লড়াইয়ে নির্বাচনী আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। প্রার্থীরা হচ্ছেন চশমা প্রতীকে বর্তমান চেয়ারম্যান শাহজাহান কাজী,নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ,মোটর সাইকেল প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বদরুল আলম চৌধুরী মিফতাহ ও ঘোড়া প্রতীকে সম্মিলিত নাগরিক সমাজের প্রার্থী বিজিত দাস।

নির্বাচনের শুরু থেকে এই ইউনিয়নে সুদখোর,সন্ত্রাসী,জলমহাল ব্যবসায়ী ও প্রবাসী কালো টাকার মালিকদের দৌরাত্ম্য বেড়েই চলছে। নি¤েœ ৩ হাজার টাকা থেকে উর্ধে ১০ হাজার টাকা রেটে ভোট ক্রয় করে যাচ্ছেন কোন কোন ধনাঢ্য প্রার্থী। একজন প্রার্থী নির্বাচিত হওয়ার আগেই এক আত্মীয় মেম্বার প্রার্থী ও আরেক মাতাল প্রার্থীকে মেম্বার হিসেবে নির্বাচিত করত: প্যানেল চেয়ারম্যান হিসেবে গণ্যক্রমে চেয়ারম্যান বনে গেছেন।

কোটি টাকা খরচ করে দেদারছে ভোট ক্রয়ের মাধ্যমে ইতিমধ্যেই তিনি নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছেন। অন্যদিকে নৌকার প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ একজন নিবেদিত রাজনীতিবিদ হলেও তার কালো টাকা নেই।

তাই তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়ন এবং সুদ ঘূষ স্বজনপ্রীতি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে তাকে নির্বাচিত করার জন্য ভোটভিক্ষা প্রার্থনা করছেন। একইভাবে ঘোড়া প্রতীকের প্রার্থী,সর্বকনিষ্ট তরুন রাজনীতিবিদ বিজিত দাস লড়াই করছেন কালো টাকা,সুদ ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে। সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির দ্বারা প্রতিষ্ঠায় বিজিত দাস একজন যোগ্য ও দক্ষ প্রার্থী হিসেবে ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে ধারনা তার সমর্থকদের।

বিভিন্ন গ্রামের ভোটাররা বলেন,এবারের নির্বাচনে ভাটিপাড়া ইউনিয়নে ভোটক্রয়ের ঘটনা অতীতের সকল খারাপ রেকর্ড ভঙ্গ করেছে। প্রভাবশালী কোন কোন প্রার্থী নিজের যোগ্যতা ও দক্ষতার পরিবর্তে বিদেশী কালো টাকা এবং দাদন ব্যবসা ও সুদের কারবারের টাকা দিয়ে নিজেদের গ্রহনযোগ্যতা তৈরীতে উঠেপড়ে লেগেছেন।

অনুসন্ধানে জানা যায়,নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ চৌধুরীর ভোট কমবেশী সবকেন্দ্রেই আছে। আবার ৪টি কেন্দ্রে নিজস্ব ভোট ব্যাংক রয়েছে ঘোড়া প্রতীকের প্রার্থী বিজিত দাসের। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে ৪ প্রতিদ্বন্দ্বির মধ্যে কে জেতে কে হারে সেটাই এখন দেখার বিষয়।

স/এষ্