ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ড্রেজারমেশিনে পাথর উত্তোলন করায় হুমকির মুখে পঞ্চগড়

admin
এপ্রিল ২৫, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় পতিনিধি: ড্রেজার বা বোমা মেশিন দিয়ে ভুগর্ভস্থ অনেক গভীর থেকে পাথর উত্তোলন করায় মারাত্মক হুমকির মুখে পড়েছে পঞ্চগড়ের পরিবেশ। নষ্ট হচ্ছে হাজার হাজার একর ফসলী জমি নদী নালা। মাটির নিচে সৃষ্টি হচ্ছে বিশাল শূন্যতা । ফলে সাধারণ ভূমিকম্পেও যে কোন সময় তলিয়ে যেতে পারে এই এলাকার বসতবাড়িসহ গোটা পঞ্চগড়।পরিবেশবিদদের মতে, বোমা মেশিনের সাহায্য পাথর উত্তোলনের ফলে ভূগর্ভের নীচে শূন্যতা সৃষ্টি হওয়ায় এ অঞ্চলে ৭.৯ মাত্রার ভূমিকম্প হলেই এলাকার আবাদি জমি ও বসতবাড়ি তলিয়ে যাওয়াসহ জানমালের ব্যাপক ক্ষতির আঙ্শকা রয়েছে।এ ছাড়া ২০১৫ সালে পরপর প্রতিবেশী দেশ নেপাল, ভূটান ও চীনে কয়েকবার ভূকম্পন অনুভূত হয়েছে। বেশিরভাগ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ৬০-১০০ কিলোমিটারের নিকটবর্তী।তাদের মতে, আগামীতে এমন ভূকম্পন হলে পঞ্চগড়ে বিস্তৃর্ণ এলাকায় ভূমিধসের সৃষ্টি হবে। বোমা মেশিন দিয়ে সমতল ভুমি বা নদীর ১০০ থেকে ২০০ ফুট গভীর পর্যন্ত উত্তোলন করা হচ্ছে নুড়িসহ অন্যান্য পাথর। এতে সমতল ভুমি সহ নদীগর্ভের বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হচ্ছে বিশাল শূন্যতার। ড্রেজার বা বোমা মেশিনে মারাত্মক হুমকির মুখে ক্ষতবিক্ষত পঞ্চগড়।পরিবেশ প্রকৃতি বিধ্বংসী অবৈধ ড্রিল ড্রেজার (বোমা) মেশিন বন্দের দাবীতে বিক্ষোভ মাসববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান ।
২৬ এপ্রিল বুধবার সকাল ১১ টায় পঞ্চগড় শেরে বাংলা পার্কে ঢাকা পঞ্চগড় মহাসড়কে জেলার সকল রাজনৈতিক সামাজিক ও সর্বস্থরের জন সাধারনকে উপস্থিত থাকার জন্য আহবান করা যাচ্ছে।

স/এষ্