ঢাকামঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সালথায় পেঁয়াজের চারা রোপন শুরু

abu naser
ডিসেম্বর ২১, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় পেঁয়াজের চারা রোপন শুরু
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় শুরু হয়েছে পেঁয়াজের চারা রোপনের কাজ। এই উপজেলায় মোট আবাদী জমির প্রায় ৯০% জমিতে পিয়াজের আবাদ করা হয়ে থাকে। এখন জমিতে পুরোদমে হালি পেঁয়াজ রোপণের ধুম পড়ে গেছে। বীজ থেকে উৎপাদিত চারা রোপণ করা হচ্ছে মাঠ জুড়ে।
সালথা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায়  চলতি মৌসুমে ১২ হাজার ৪শ ৪০ হেক্টরের জমিতে পেঁয়াজের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যা মোট আবাদী জমির ৯১% পিয়াজ চাষ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ উপজেলায় লাল তীর কিং, তাহেরপুরী, ফরিদপুরী, বারি-১সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের পেঁয়াজ চাষী আউয়াল মৃধা ও সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া গ্রামের পেঁয়াজ চাষী রোকমান বলেন, উপজেলার প্রতিটি গ্রামের মাঠেই পেঁয়াজ চারা রোপণের ধুম পড়ে গেছে। প্রতিদিন ভোর থেকে পেঁয়াজের চারা উত্তোলনের পর জমিতে রোপণ করা হয়। তবে বৃষ্টিতে পেঁয়াজের চারার ক্ষতি হওয়ায় পেঁয়াজ চাষ কিছুটা কমে যাবে।  আগামী ১০/১৫ দিনের মধ্যেই পেঁয়াজ রোপণ সম্পন্ন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিবাংশু দাস বলেন, এবছর সালথা উপজেলায় মোট ১২ হাজার ৪ শ ৪০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা নিধারন করা হয়েছে। বৃষ্টির জন্য বীজতলার ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম আবাদ হতে পারে। তবে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।