ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় অপহৃত শিশু নাফী উদ্ধার

admin
এপ্রিল ২৫, ২০১৭ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বাবার বন্ধু পরিচয়ে আবদুল্লাহ আল নাফী নামের সাড়ে তিন বছরের অপহৃত শিশুকে উদ্ধার করা করেছে। সোমবার (২৪ এপ্রিল) দিবাগত ভোররাতে বরগুনার বেতাগী উপজেলার বদনীখালী খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বরিশাল র‌্যাব-৮ অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী জুয়েল (৩২) ও সুজনকে (৩০) গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে অপহৃত শিশু নাফি ও গ্রেফতারকৃত দুই অপহরণকারীকে কাঠালিয়া থানায় হস্তান্তর করা করেছে।
কাঠালিয়া থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আলী হোসেন জানান মঙ্গলবার র‌্যাব-৮ উদ্ধার হাওয়া অপহৃত শিশু নাফি ও অপহরণকারী জুয়েল (৩২) ও সুজনকে (৩০) থানায় হস্তান্তর করেন।
উল্লেখ্য ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঝোড়খালী গ্রামের কামাল হোসেনের আমুয়ার শ্বশুর বাড়িতে কামালের বন্ধু পরিচয়ে দু’যুবক আসে এবং খাওয়া দাওয়া শেষে কামালের পুত্র আবদুল্লাহ আল নাফী নামের সাড়ে তিন বছরের শিশু অপহরণ করে নিয়ে যায়। অপহৃত শিশুটিকে মুক্তির জন্য অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ৫ লক্ষ টাকা দাবী করে। উপজেলার আমুয়া পূর্বপাড় তালুকদার বাড়ি সংলগ্ন আনোয়ার হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু নাফির মা এনি আক্তার বাদী হয়ে ২৪ এপ্রিল সকালে কাঠালিয়া থানায় এ দুইজনকে আসামী করে একটি অপহরণ মামলা করেন।

স/এষ্