ঢাকারবিবার , ১২ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে স্ত্রীকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত

abu naser
ডিসেম্বর ১২, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে স্ত্রীকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী স্কুল শিক্ষিকা বিথি বেগম (৩৫)।
রোববার (১২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নাওড়াকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেনের বাড়ী ওই ইউনিয়নের পুটিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, নিহত আলমগীর হোসেন সকালে তার স্ত্রী আটঘর হাই স্কুলের শিক্ষিকা বিথি বেগমকে মোটরসাইকেল যোগে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্যেশ্যে বাড়ী থেকে বের হয়। মোটরসাইকেলটি নাওড়াকান্দী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি দ্রুতগামী মোটরসাইকেল এসে তাদের গাড়ীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পড়ে গিয়ে আলমগীর হোসেনের মৃত্যু হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।